ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মার্কিন-ন্যাটো জোটের সহযোগীদের খোঁজে তালেবানের তল্লাশি 

    মার্কিন-ন্যাটো জোটের সহযোগীদের খোঁজে তালেবানের তল্লাশি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে দখলদার ন্যাটো বাহিনী ও আগের সরকারের জন্য যারা কাজ করেছে তাদের খুঁজছে তালেবান। রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জাতিসংঘের এক নথির বরাতে শুক্রবার (২০ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, এই কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ক্ষমতা দখলের পর থেকে আফগানদের আশ্বস্ত করার চেষ্টা করছে ও প্রতিশ্রুতি দিচ্ছে- কোনো প্রতিশোধ হবে না। কিন্তু আশঙ্কা আছে ৯০ দশকের পর থেকে তালেবান সামান্যই পরিবর্তন হয়েছে।


    নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিসের (আরএইচআইপিটিও) একটি গোপন নথিতে সতর্কতা দিয়েছে যে তালেবান মার্কিন ও ন্যাটো সহযোগীদের লক্ষ্যবস্তু বানিয়েছে। আরএইচআইপিটিও'র নেতৃত্ব দেওয়া ক্রিশ্চিয়ান নেলম্যান বলেছেন, বর্তমানে তালেবানদের দ্বারা লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তিদের সংখ্যা অনেক বেশি এবং হুমকি একেবারে স্পষ্ট।


    তিনি আরো বলেন, যদি তারা নিজেদেরকে সামনে না আনে তাহলে তালেবানরা গ্রেফতার করবে এবং মামলা করবে। তারপর জিজ্ঞাসাবাদ করবে এবং সেই ব্যক্তিদের জন্য পরিবারের সদস্যদের শাস্তি দেবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ