ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নদী রক্ষা কমিশনকে নদীর অভিভাবক ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন

    নদী রক্ষা কমিশনকে নদীর অভিভাবক ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভূমি, কৃষি, নদী-খাল দখল-দূষন, পরিবেশ-প্রতিবেশ এবং জলবায়ুর বিরূপ প্রভাবের প্রতিবাদে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ এবং ভূমি অধিকার নেটওয়ার্ক যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।  

    মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সামাজিক সংগঠক কাজী মিজানুর রহমান, শুভংকর চক্রবর্তী ও মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ অন্যান্যরা। তাদের ২০ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন বরিশালের বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ। 

    বক্তারা অতিদ্রুত জাতীয় নদী রক্ষা কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদান করে নদীর অভিভাবক ঘোষনার দাবি জানান। একই সাথে নদী ও খাল রক্ষায় তাদের ২০ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।  

    গুরুত্বপূর্ণ দাবিগুলো হলো কীর্তনখোলা নদীর ও নগরীর মধ্যে থেকে বয়ে যাওয়া খাল মৌজাম্যাপ অনুসরন করে সীমানা নির্ধারন ও স্থায়ী পিলার স্থাপন, 

    কীর্তনখোলা নদীর ৮টি হট স্পট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ সহ নদীর তীর স্থায়ী সংরক্ষন এবং নগরীর খালসমূহের পতন মুখ থেকে পলি অপসারন সহ ২০ দফা দাবি। 
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ