ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

    গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে বরিশাল শের- ই বালা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

    গুরুতর আহতরা হলেন, মুলাদি উপজেলার নাজিরপুর গ্রামের তামান্না (২২), হনুফা বেগম (২৫) নওগা জেলার শাহাজাতপুর সদরের মুকুল (৩২) আগৈলঝাড়া উপজেলা রত্নপুর গ্রামের সঞ্জয় দাস (৩০) ও গৌরনদীর বিল্লগ্রাম গ্রামের আনোয়ারা বেগম (৬৫), উজিরপুরের বরাকোঠা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির (৭০) তার স্ত্রী আনোয়ারা বেগম (৬০)পটুয়াখালি গলাজিপার আমখোলা গ্রামের আব্দুর রহিম সিকদার (৬০), গৌরনদী সদরের সুমা ঘোষ (২৭)বিআরটিসি বাসের সুপারভাইজার কুষ্ঠিয়া জেলার নওগা শাবুগিয়া গ্রামের শাহাবুব হোসেন (৩৬), ঝালকাঠি কৃঞ্চখালি গ্রামের আলম হোসেন (৪৫) । বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় ।

    মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে  উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের গাইনেরপাড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে ।  এদিকে এ ঘটনায়  ঢাকা -বরিশাল মহা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূইয়া । 

    তিনি জানান বরিশাল থেকে ছেড়ে আসা মাওয়াগামি বিআরটিসিবাস ঢাকা মেট্রোব-১১-১২৪৪ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বামনাগামি বিএমএফ লিয়ন পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-০৬৭৫ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাস দুমরে মুচড়ে যায়। সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়। গুরুতরভাবে আহত ১২ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো বলেন   দূর্ঘটনার কারনে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ