ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • কাজিরহাটে নারীসহ ৭জনকে কুপিয়ে জখম

    কাজিরহাটে নারীসহ ৭জনকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে নারীসহ ৭জনকে এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাজিরহাট থানার ৭নং ভাষানচর ইউনিয়নের ঝর্ণাভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। হামলার সময় সন্ত্রাসীর তিনটি ঘর ভাংচুর করে প্রায় কয়েকলক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

    এ ঘটনায় রুহুল আমীন হাওলাদার (৩৬), মোশারেফ গাজী (৫৫), আলো গাজী (৫২), সালাউদ্দিন (২৩), দেলোয়ার (২৫), মিরাজ (২০) এবং মাহফুজা বেগমকে এলোপাথারী কুপিয়ে আহত করা হয়েচে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।

    আহতদের স্বজনরা জানিয়েছে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সন্ধার পর ৩০ থেকে ৪০ জন লোক বাড়িতে এসে গালাগাল শুরু করে। একই সাথে তাদের সাথে থাকা ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে ঘরের বিভিন্ন স্থানে পিটিয়ে ও কুপিয়ে ভাংচর চালায়।

    এসময় হামলার নেতৃত্ব দেন, কবির বাগ ,খোকন বাগ, নাজেম বাগ, ছগির বাগ, কাদের বাগ, মিলন বাগ, আছিফ বাগ, হাবিব খা, রাসেদ খা, রেজাউল খা, বজলু হাওলাদার, ইব্রাহীম হাওলাদার, ফিরোজ হাওলাদার, সুরুজ হাওলাদার, ইউসুব হাওলাদার, ইউসুব প্যাদা সহ আরো ২০ থেকে ২৫জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

    সরজমিনে বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়ে দেখা যায় আহতদের মধ্যে মোশারেফ গাজী’র পা সহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এছাড়াও বাকিদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এব্যাপারে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ