ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার মে মাসে সড়ক ঝরেছে ৬২২ প্রাণ, মোটরসাইকেলে মৃত্যু ২৩১ বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী
  • সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার 

     সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

    শনিবার দুপুরে বরিশাল সদর উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য এ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার প্রায় ৫ শত দুস্থ ও অসহায় পরিবারকে দশ লাখ টাকার চেক হস্তান্তর করেন। 

    এসময় তিনি বলেন, এই অনুষ্ঠানে গরীব ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই সহায়তা হয়তো সকল সমস্যার স্থায়ী সমাধান নয়, তবে এটি তাদের জীবনের কঠিন সময়ে কিছুটা স্বস্তি এনে দেবে বলে আমি বিশ্বাস করি।

    তিনি আরও বলেন, বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই চেক বিতরণ কর্মসূচি।

    উপকারভোগীদের উদ্দেশে বলতে চাই, এই অর্থ যথাযথ ও উৎপাদনশীল কাজে ব্যবহার করুন। পরিবারের প্রয়োজন পূরণের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও আয়ের পথ তৈরির জন্য চেষ্টা করুন। আমরা চাই, আপনারা আত্মনির্ভরশীল হয়ে সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করুন।

    চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন বক্তৃতা করেন। এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ