ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • বীর মুক্তিযোদ্ধা ভাতা প্রক্রিয়া করবে সোনালী ব্যাংক

    বীর মুক্তিযোদ্ধা ভাতা প্রক্রিয়া করবে সোনালী ব্যাংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখন থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা উপজেলা সমাজসেবা অফিসের পরিবর্তে প্রক্রিয়া করবে সোনালী ব্যাংক। এ জন্য ভাতা বিতরণ নীতিমালায় সংশোধন আনা হয়েছে। শনিবার মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বিতরণ সহজ করতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কর্মকর্তাদের এক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা হয়। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কর্মশালা উদ্বোধন করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানসহ ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকসহ প্রায় দুই হাজার কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।


    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সেক্টরের মতো বীর মুক্তিযোদ্ধারাও ডিজিটাল সেবার আওতায় এসেছেন। ইতোমধ্যে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সকল ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ফলে ভাতা প্রক্রিয়ার কাজে মুক্তিযোদ্ধাদের আর উপজেলা সমাজসেবা অফিসে যেতে হবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ