ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • করোনায় ১৫ দিনে প্রায় ১ হাজার মৃত্যু 

    করোনায় ১৫ দিনে প্রায় ১ হাজার মৃত্যু 
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণে দেশে গত ৩১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে মৃত্যুর সংখ্যা ৯৯৩ জনে দাঁড়িয়েছে। এসময় মোট শনাক্তের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ হাজার ২৩৩ জনে। এদিকে করোনা সংক্রমণ রোধে দেশে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন।

    মৃত্যু আর শনাক্তের পরিসংখ্যানে দেখা যায় গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যু হয় এবং ৫ হাজার ৩৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। ১ এপ্রিল ৫৯ জনের মৃত্যু হয় এবং ৬ হাজার ৪৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। ২ এপ্রিল ৫০ জনের মৃত্যু হয় এবং ৬ হাজার ৮৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। ৩ এপ্রিল ৫৮ জনের মৃত্যু হয় এবং ৫ হাজার ৬৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। ৪ এপ্রিল ৫৩ জনের মৃত্যু হয় এবং ৭ হাজার ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। ৫ এপ্রিল ৫২ জনের মৃত্যু হয় এবং ৭ হাজার ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।

    ৬ এপ্রিল ৬৬ জনের মৃত্যু হয় এবং ৭ হাজার ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। ৭ এপ্রিল ৬৩ জনের মৃত্যু হয় এবং ৭ হাজার ৬২৬ জনের দেহে শনাক্ত হয়। ৮ এপ্রিল ৭৪ জন মারা যান এবং ৬ হাজার ৮৫৪ জন করোনা রোগী শনাক্ত হন। ৯ এপ্রিল ৬৩ জন মারা যান এবং ৭ হাজার ৪৬২ জনের দেহে শনাক্ত হয়। ১০ এপ্রিল ৭৭ জন মারা যান এবং ৫ হাজার ৩৪৩ জন করোনা রোগী শনাক্ত হন। ১১ এপ্রিল ৭৮ জনের মৃত্যু হয় এবং ৫ হাজার ৮১৯ জনের করোনা শনাক্ত হয়। ১২ এপ্রিল ৮৩ জন মারা যান এবং ৭ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়। ১৩ এপ্রিল ৬৯ জন মারা যান এবং ৬ হাজার ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। ১৪ এপ্রিল দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯৬ জন মারা যান এবং ৫ হাজার ১৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ