ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ইসরায়েলি হাইপেরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা

    ইসরায়েলি হাইপেরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরায়েল রে শিপিং কোম্পানির সঙ্গে যুক্ত। খবর জেরুজালেম পোস্টের।

    ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় ইসরাইল জড়িত এবং খুব শিগগিরই এর কঠিন জবাব দেওয়া হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ হুমকি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইসরায়েলের জাহাজে এ হামলার ঘটনা ঘটল।

    এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে ইসরায়েলের জাহাজটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। তবে এ হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    এ ছাড়া ইসরায়েল কিংবা আরব আমিরাত এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

    গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের আরেকটি জাহাজে একই এলাকায় হামলা চালানো হয়। ইসরায়েল তখন ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছিল।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ