ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

জাপানের উপহারের এস্ট্রোজেনিকার প্রায় ৮ লাখ টিকা ঢাকার পথে

জাপানের উপহারের এস্ট্রোজেনিকার প্রায় ৮ লাখ টিকা ঢাকার পথে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে বাংলাদেশকে আরও সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। টিকা বহনকারী নিপ্পন এয়ারওয়েজের বিমানটি স্থানীয় সময় শুক্রবার (২০ আগস্ট) রাতে ঢাকার উদ্দেশ্যে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই টিকা শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। টোকিও বাংলাদেশ দূতাবাস শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন।


এর আগে তিন দফায় বাংলাদেশকে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে জাপান। চার দফায় চালান পৌঁছানোর পর বাংলাদেশকে উপহার হিসেবে জাপানের দেওয়া টিকার পরিমাণ দাঁড়াবে ২৪ লাখ। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন