ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

দেশে একদিনে করোনায় ১৪৫ জনের প্রাণহানি

দেশে একদিনে করোনায় ১৪৫ জনের প্রাণহানি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৯৯৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন। ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন