ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সহসভাপতি হলেন নুরুল হাসান স্বাক্ষর ‘গোয়েন্দারা জানিয়েছে আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল’ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান শান্তর সেঞ্চুরিতে অঘোষিত ফাইনালে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের বরিশালে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন মঠবাড়িয়ায় ইউএনওর সহায়তায় শ্রুতিলেখকে পরীক্ষা দিল সেই বিথী
  • বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আন্তর্জাতিক সংযোগ না থাকার ধারণা অস্বাভাবিক’

    বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আন্তর্জাতিক সংযোগ না থাকার ধারণা অস্বাভাবিক’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক শক্তির সংযোগ না থাকার ধারণাকে অস্বাভাবিক হিসাবে উল্লেখ করেছেন ব্রিটিশ সাংবাদিক ও লেখক স্যার মার্ক টালি। মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান সিআরআই আয়োজিত ওয়েবিনারে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

    ‘শকওয়েভস অব অ্যাসাসিনেশন: সাউথ এশিয়া ১৯৭৫’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ১৫ অগাস্টের হত্যাকাণ্ডে বহিঃশক্তির ভূমিকা নিয়ে আলোচনা হয়।

    অনুষ্ঠানে মার্ক টালি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক শক্তির সংযোগ না থাকার ধারণা অস্বাভাবিক। যদিও হত্যাকাণ্ডের সময় ঢাকায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাপ্রকাশ করে মার্ক টালি বলেন, জন্মলগ্নে যুদ্ধবিপর্যস্ত বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক উন্নতি, ধর্মনিরপেক্ষতা ও সমন্বিত উন্নয়ন সবচেয়ে বড় অর্জন।

    আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রেক্ষাপটে অর্থনৈতিক উন্নতির জন্য বাংলাদেশের ধর্মনিরপেক্ষ থাকার কথা তুলে ধরেন মার্ক টালি। তিনি বলেন, জাতীয় পুনরুত্থান ও অর্থনৈতিক অগ্রগতির চাবিকাঠিই হচ্ছে ধর্মীয় আধুনিকতা। এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে!

    অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য অরোমা দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।

    বঙ্গবন্ধুকে হত্যার পর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকজন ব্যক্তিত্বের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ওয়েবিনারে দেখানো হয়। সে সময় নোবেলবিজয়ী উইলি ব্রান্ড বলেছিলেন, “শেখ মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না।”


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ