ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সহসভাপতি হলেন নুরুল হাসান স্বাক্ষর ‘গোয়েন্দারা জানিয়েছে আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল’ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান শান্তর সেঞ্চুরিতে অঘোষিত ফাইনালে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের বরিশালে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন মঠবাড়িয়ায় ইউএনওর সহায়তায় শ্রুতিলেখকে পরীক্ষা দিল সেই বিথী
  • ২২ আগস্ট থেকে দিল্লি-কলকাতায় বিমানের ফ্লাইট চালু

    ২২ আগস্ট থেকে দিল্লি-কলকাতায় বিমানের ফ্লাইট চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২২ আগস্ট থেকে দিল্লি ও কলকাতায় বিমানের ফ্লাইট চালু হচ্ছে। আপাতত সপ্তাহে দুদিন দিল্লিতে ও তিনদিন কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

    বুধবার বিকালে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দুদেশের মধ্যে থাকা এয়ার বাবল চুক্তির আওতায় এই ফ্লাইট শুরু হচ্ছে। এখন থেকে প্রতি রোববার ও বুধবার ঢাকা থেকে দিল্লিতে এবং প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে দিল্লি ও কলকাতা গন্তব্যে কানাডার ডি হ্যাভিল্যান্ডের তৈরি করা অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। এ উড়োজাহাজগুলোতে হেপা ফিল্টার প্রযুক্তি আছে, যা মাত্র চার মিনিটেই উড়োজাহাজের ভেতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। এ উড়োজাহাজের দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা আছে, সঙ্গে আছে এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ