ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • নেগেটিভ হওয়ার ২৮ দিন পর প্রতিরোধী টিকা 

    নেগেটিভ হওয়ার ২৮ দিন পর প্রতিরোধী টিকা 
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও টিকা কার্যক্রম হাতে নিয়েছে। দেশে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। 


    বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন করোনা টেস্টের ফলাফল ‘নেগেটিভ’ হওয়ার ২৮ দিন পর প্রতিরোধী টিকা নেওয়া যাবে। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা। 

    ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘অনেক জায়গা থেকেই অনেক রকমের তথ্য পাওয়া যাচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চলছে। অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় যেন কোনো সমস্যা না হয়, সে সাবধানতার জন্য ২৮ দিন পর, অর্থাৎ ৪ সপ্তাহ পর টিকা নেওয়ার জন্য বলা হচ্ছে।’

    করোনা থেকে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নেওয়া যাবে। এটা প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া সবার জন্যই প্রযোজ্য হবে, বলেন অধ্যাপক সেব্রিনা ফ্লোরা।

    টিকার সার্টিফিকেট কবে নাগাদ পাওয়া যাবে প্রশ্নে জানানো হয়, সার্টিফিকেট নিয়ে কাজ করছে তথ্য ও প্রযুক্ত বিষয়ক মন্ত্রণালয়। আরও ১ সপ্তাহ পরে সিস্টেমে এটা অনবোর্ড হবে। তখন সবাইকে জানানো হলে তারা টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ