ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • করোনা মোকাবিলায় ঋণ  দিচ্ছে বিশ্বব্যাংক

    করোনা মোকাবিলায় ঋণ  দিচ্ছে বিশ্বব্যাংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশকে করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তিনটি চুক্তির আওতায় ১.০৪ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। টিকা কেনার ক্ষেত্রেও এখান থেকে অর্থ ব্যয় করা যাবে।

    বুধবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত ঋণচুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন।


    চুক্তির বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বাংলাদেশকে অর্থনীতি পুনরুদ্ধারে টিকাদানের ওপর নির্ভর করতে হবে। বিশ্বব্যাংকের এই অর্থায়নের আওতায় বাংলাদেশের মোট জনসংখ্যার তিনভাগের একভাগ মানুষকে টিকা প্রদান করা যাবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বেসরকারি বিনিয়োগ বাড়বে। পাশাপাশি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমেরও উন্নয়ন ঘটবে।’

    তিনি আরও বলেন, করোনার কারণে বিশ্বজুড়ে অসংখ্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। তারপরও বাংলাদেশ প্রণোদনা ঘোষণা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে করোনাকে বেশ ভালোভাবেই মোকাবিলা করেছে।

    ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, এই অর্থায়নের ফলে দেশের সাধারণ মানুষকে টিকা প্রদান করা যাবে। এভাবে করোনা মোকাবিলা করে অর্থনীতিকে পুনরুদ্ধার ও স্থিতিশীল রাখা যাবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ