ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কলাপাড়ায় খাদ্যগুদাম প্রশাসনের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে শ্রমিকদের ধর্মঘট 

    কলাপাড়ায় খাদ্যগুদাম প্রশাসনের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে শ্রমিকদের ধর্মঘট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
    কলাপাড়ায় সরকারী খাদ্য গুদাম প্রশাসনের অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ ও ন্যায্য মজুরী পাওয়ার দাবীতে ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। বুধবার সকাল ১০টায় খাদ্য গুদাম ভবনের সামনে বিক্ষুব্ধ অর্ধশত শ্রমিক মানববন্ধন শেষে অনির্দিষ্ট কালের এ ধর্মঘটের ডাক দেন। এতে দুস্থদের জন্য সরকারী বরাদ্দের চাল বহনকারী জাহাজ ঘাটে আটকে থাকায় বিপাকে পড়ে খাদ্যগুদাম প্রশাসন।

    খাদ্যগুদাম শ্রমিক সর্দার মো: কালাম সরদার বলেন, খাদ্য গুদাম প্রশাসনের
    টন প্রতি পার্সেন্টিজ, অনিয়ম ও দুর্নীতির কারণে প্রায় অর্ধশত শ্রমিক
    বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। তাই শ্রমিকদের ন্যায্য দাবী প্রতিষ্ঠা
    ও অনিয়ম রোধে আমরা অনির্দিষ্ট কালের এ ধর্মঘটের ডাক দিয়েছি।

    কালাম আরও বলেন, জাহাজ লোড আনলোড থেকে সরকারী বরাদ্দ থেকে টন প্রতি শতকরা ২৫ টাকা ভ্যাট কর্তনের পর ঠিকাদার ও গুদাম প্রশাসনকে টন প্রতি যথাক্রমে ৭০ ও ৫০ টাকা হারে পার্সেন্টিজ দিয়ে শ্রমিকদের অবশিষ্ট তেমন কিছু থাকেনা।

    এছাড়া ইতোপূর্বে ৮টি জাহাজ খালাস বিল বাবদ ৪ লক্ষ ৮০ হাজার টাকা আটকে
    রেখেছে গুদাম প্রশাসন। এরপরও এক্স বার বলে শ্রমিকদের প্রাপ্য মজুরী বিল
    উত্তোলন করে আত্মসাত করায় অসহায় হয়ে পড়েছেন শ্রমিকরা।

    এনিয়ে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো: মনিরুজ্জামান’র সাথে একাধিক
    বার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। তবে উপজেলা খাদ্য কর্মকর্তা  ধ্রুব মন্ডল বলেন, ’আমি বর্তমানে মির্জাগঞ্জের
    দায়িত্ব পালন করছি। কলাপাড়ার অতিরিক্ত দায়িত্ব নিয়েছি মাত্র ২/১ দিন। তাই
    এ বিষয়ে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা বলতে পারবেন।

     


    মোঃ এনামুল হক / এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ