ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে গুলি করে অর্থ-স্বর্ণালংকার ছিনতাই 

    মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে গুলি করে অর্থ-স্বর্ণালংকার ছিনতাই 
    ছবি : ভুক্তভোগী ব্যবসায়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উত্তম কর্মকার চানু (৫৬) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও নগদ টাকা লুটে নিয়েছে ৪/৫ জনের একটি অজ্ঞাত দুর্বৃত্তের দল। মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার তুষখালী বাজার টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর মেয়ে সম্পা রানী বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বুধবার সকালে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।

    মামলা স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে তুষখালী বাজারের উত্তম জুয়েলার্স এর স্বত্বাধিকারী উত্তম কর্মকার দোকান বন্ধ করে রিক্সা যোগে বাড়ি ফেরার পথে টাওয়ার সংলগ্ন ব্রিজের কাছে আসলে মোটরসাইকেল নিয়ে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করলে বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এসময় দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর সাথে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও ৫/৬ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

    এদিকে বুধবার সকালে পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আসাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তুষখালী গ্রামের মোকছেদ মিয়ার ছেলে মামুন (২৫) কে আটক করা হয়েছে।

     


     


    আবদুস সালাম আজাদী / এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ