ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের শ্রীলংকা সফর ঘিরে অনিশ্চয়তা 

    বাংলাদেশের শ্রীলংকা সফর ঘিরে অনিশ্চয়তা 
    সৃংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে টাইগারদের শ্রীলংকা সফর নিয়ে।


    গত বছরই শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বের পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় সেই সফরটি স্থগিত হয়।

    করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় বেশ কিছুদিন খেলা বন্ধ থাকার পর ফের মাঠে গড়ায়। পরিস্থিতি বিবেচনা করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ড উভয়ে চলতি এপ্রিল মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নেয়।

    সেই সিদ্ধান্ত অনুযায়ী সিরিজের সূচিও চূড়ান্ত হয়। আগামী ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। শ্রীলংকায় গিয়ে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচের পর দুই টেস্ট মাঠে গড়ানোর কথা আগামী ২১ ও ২৯ এপ্রিল।

    করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৫ এপ্রিল সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লগডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে লকডাউনের সময় বৃদ্ধি করা হতে পারে।

    মূলত করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় শ্রীলংকা সফর নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

    এ ব্যাপারে শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেন, শ্রীলংকা সফর ইস্যুতে আমরা আবার আলোচনায় বসব। আগামী রোববার নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে দল। এরপর খেলোয়াড়দের সঙ্গে আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ