ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম
  • মেসির চোখের পানি মোছা টিস্যুর দাম সাড়ে ৮ কোটি!

    মেসির চোখের পানি মোছা টিস্যুর দাম সাড়ে ৮ কোটি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্পেনের বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে আসতে হয়েছে ফ্রান্সের পিএসজিতে। বার্সাকে শেষ বিদায় জানানোর সময় সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। মেসির কান্না মুছা সেদিনের সেই টিস্যুটি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে।

    বার্সেলোনায় বিদায়ী ভাষণ দেওয়ার সময় মেসির চোখের জল মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো যে টিস্যুটি দিয়েছিলেন সেটি পরে কুড়িয়ে নেয় এক ব্যক্তি। ওই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা দিয়েছেন। সেই টিস্যুটির মূল্য ধরা হয়েছে ১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি।

    মেসির সঙ্গে বার্সার সম্পর্কটা আত্মার। বার্সেলোনায় না থাকলেও এই ক্লাবকে আজীবন স্মরণ রাখবেন তিনি। বিদায় ভাষণে মেসি বলেছেন, ভবিষ্যতে আবারো ফিরবেন এই ক্লাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ