ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • চলছে কঠোর লকডাউন

    ফাঁকা পিরোজপুরের পথঘাট

    ফাঁকা পিরোজপুরের পথঘাট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    কড়াকড়িভাবে পিরোজপুরে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন। মানুষ ও যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত রয়েছে। জরুরী প্রয়োজনের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ রয়েছে। 

    শহরের মত গ্রামগুলোতেও কঠোরভাবে চলছে লকডাউন। তবে রাস্তাঘাটে সামান্য কিছু ছোট যানবাহনের দেখা মিললেও, সেগুলো ছিল প্রায়ই যাত্রীশূন্য। 
    এছাড়া লকডাউন বাস্তবায়ন করতে বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তবে রমজানের মধ্যে লকডাউনের কারণে উপার্জন না থাকায় মহা বিপাকে পড়েছে নিন্ম আয়ের শ্রমজীবী মানুষ।

    সরেজমিনে দেখা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে ফাঁকা পিরোজপুরের পথঘাট। কিছু ঔষধ, মুদি দোকান, কাঁচা বাজার ও মাছ বাজার ছাড়া শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে এ বিধিনিষেধ। 

    চলবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। সকাল থেকেই প্রায় জনশূন্য পুরো শহর। যানবাহন নেই বললেই চলে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলেই জরিমানা ও প্রশাসনের জবাবদিহির মুখে পড়তে হয়। তবুও বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

    অহেতুক ঘর থেকে বেরোলেই পড়তে হবে জরিমানার কবলে। এদিকে সকাল থেকেই শহরের প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়েছে জেলা পুলিশ। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। টহল দিচ্ছেন পুলিশের ভ্রাম্যমাণ দল। বিধি ভেঙে রাস্তায় বেরোলেই জেরা করছে পুলিশ। 

    কঠোর এ নির্দেশনার কারণে বন্ধ রয়েছে জেলার সব অফিস-আদালত। তবে চালু রয়েছে জরুরি সেবা কার্যক্রম। নিজস্ব যানে চলাচল করছেন জরুরি সেবার কর্মীরা। 

    বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকেই রাস্তায় রয়েছেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন তিনি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে তারা কাজ করছেন তারা। বিধিনিষেধ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হবার অনুরোধ জানান জেলা প্রশাসক।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ