ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • তালেবানের অভ্যুত্থানে অনিশ্চিত আফগানিস্তানের বিশ্বকাপ

    তালেবানের অভ্যুত্থানে  অনিশ্চিত আফগানিস্তানের বিশ্বকাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবানের অভ্যুত্থানের কারণে আফগানিস্তান ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেছে। 

    আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। কান্দাহার, গজনি দখলের পর রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে তালেবান। তালেবানের আগ্রাসনে অনিশ্চিত হয়ে গেছে রশিদ খান ও মোহাম্মদ নবিদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া। 

    অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বি গ্রুপে ভারতের সঙ্গে খেলার কথা রয়েছে আফগানিস্তানের।

    বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি জোরদার করার জন্য সাম্প্রতিক সময়ের মধ্যে দেশের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চালু হওয়ার কথা ছিল রশিদ খানদের। 

    কিন্তু তালেবান আগ্রাসনে বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তার কারণ ইতোমধ্যে তালেবানরা আফগানিস্তানের ৫টি স্টেডিয়ামের মধ্যে তিনটিই দখলে নিয়েছে।

    আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খোস্ত সিটি স্টেডিয়াম এবং কুন্দুজ ক্রিকেট স্টেডিয়াম পুরোপুরি দখলে নিয়েছে তালেবান। মাজার-ই-শরিফের বলখ ক্রিকেট স্টেডিয়াম দখল নিয়ে আফগান সেনাদের সঙ্গে তালেবানদের লড়াই চলছে। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম আপাতত বন্ধ। এছাড়া জালালাবাদের গাজী আমানুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনো রয়েছে আফগান সরকারের হাতে।

    দেশের বেশিরভাগ ক্রিকেটার কাবুলের স্টেডিয়ামেই অনুশীলন করেন। কিন্তু দেশের যা পরিস্থিতি, তাতে বিশ্বকাপের প্রস্তুতির জন্য সেই স্টেডিয়াম খুলে দেওয়ার সম্ভাবনা নেই। জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারও ব্যস্ত নিজেদের এবং পরিবারের জীবন রক্ষা করতেই। ফলে কবে থেকে রশিদ খানদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে তা অনিশ্চিত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ