ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • দেশে কাজের কোনো অভাব নেই : পরিকল্পনামন্ত্রী

    দেশে কাজের কোনো অভাব নেই : পরিকল্পনামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কাজ করা মন্দের কিছু না। যে কাজই করেননা কেন সে কাজই সম্মানের, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, বাংলাদেশে এখন কাজের অভাব নেই।

    আজ শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    মন্ত্রী এ সময় আরো বলেন, যেকোনো দুর্যোগে ভয়ের কিছু নেই। সবসময়ই জনগণের সুখে দুঃখে সরকার পাশে ছিল, পাশে আছে। শুধু সরকারের সাহায্যের অপেক্ষা না করে নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে।

    পরিকল্পনামন্ত্রী  বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার জন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান।

    অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, শান্তিগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেনসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ