ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম
  • আর্জেন্টাইন আগুয়েরো নেই, তাই ব্রাজিলিয়ান জেসুসেই ভরসা গার্দিওলার 

    আর্জেন্টাইন আগুয়েরো নেই, তাই ব্রাজিলিয়ান জেসুসেই ভরসা গার্দিওলার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সার্জিও আগুয়েরোর বিদায়ে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের দায়িত্ব এখন তরুণ গ্যাব্রিয়েল জেসুসের কাঁধে। বয়সটা বেশি না হলেও এরই মধ্যে সিটির হয়ে ৬টি মৌসুম খেলে ফেলেছেন তিনি। সিটির জার্সিতে ১৯৫ ম্যাচে ৮২ গোল তার। 

    জেসুস অবশ্য ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার পূর্ন সমর্থন পাচ্ছেন। গার্দিওলার বিশ্বাস জেসুস তার উপর আসা নতুন এই দায়িত্ব বেশ ভালোভাবেই সামলাবেন। দলের প্রয়োজনে স্ট্রাইকারের ভূমিকায় যেমন কার্যকরী জেসুস তেমনি উইঙ্গারের ভূমিকায়ও বেশ সাবলীল তিনি। গার্দিওলার মতে এই সক্ষমতাই তাকে দলের অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে।


    শিষ্য সম্পর্কে গার্দিওলা বলেন, ‘সে একজন ব্যাতিক্রমধর্মী খেলোয়াড় এবং আমাদের প্রতি মৌসুমের সাফল্যের পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ সাবেক শিষ্য আগুয়েরোর প্রশংসা করতেও ভোলেননি ম্যানসিটি কোচ। তিনি বলেন, ‘সার্জিও সবসময়ই দলের অংশ ছিল যখনই ও ফিট ছিল।’

    জেসুসকে একজন সত্যিকারের স্ট্রাইকার বলে আখ্যা দেন গার্দিওলা। তিনি আরো বলেন, ‘তিনি যোগ দেয়ার পর থেকে স্ট্রাইকার থাকুক আর না থাকুক সিটি সর্বদাই আক্রমণাত্বক ফুটবল খেলে।’

    দলবদলের বাজারে বিকল্প কোন স্ট্রাইকার দলে ভিড়াতে না পারায় শুরুর একাদশে জেসুসেরই থাকার সম্ভাবনা বেশি। এর আগে হ্যারি কেইনকে কিনতে চাইলেও টটেনহাম ছাড়তে চায়নি তাদের মূল খেলোয়াড়কে। সিটি যদি বিকল্প কোন স্ট্রাইকার দলে নিতে চায় তবে ট্রান্সফার উইন্ডোর সময়সীমা মেনে তাদেরকে চুক্তির আনুষ্ঠানিকতা সারতে হবে ৩১ আগস্টের মাঝে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ