ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের ১৩ নেতাকর্মীর পদত্যাগ

     মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের ১৩ নেতাকর্মীর পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে ১৩ জন নেতা-কর্মী পদত্যাগ করেন। গত সোমবার রাতে শহরের অঙ্গন শপিং কমপ্লেক্সেও হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের নেতারা এ পদত্যাগের ঘোষণা দেন। 

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক রনি মুন্সী বলেন, সংগঠনের নিয়মনীতির তোয়াক্কা না করে অর্থের বিনিময় ও আওয়ামীলীগের কিছু নেতাদের ইঙ্গিতে এ কমিটি দেয়া হয়।

    রনি মুন্সী ক্ষোভের সাথে বলেন, পূর্বের কমিটির তিনি সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদককে অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় আহবায়ক করা হয়েছে। এছাড়া উপজেলার ১১ ইউনিয়নের নেতাকর্মীদেও সাথে সমন্বয় না করে একই এলাকা থেকে আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন।

    এসময় সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটির পদত্যাগকৃত ৩ জন যুগ্ম আহবায়ক ও ১০ জন সদস্যসহ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মহারাজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান নিজাম ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ