ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • কোভিড-১৯ বিদায় নিতে অনেক দেরি: ডব্লিউএইচও

    কোভিড-১৯ বিদায় নিতে অনেক দেরি: ডব্লিউএইচও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভিড-১৯ ভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে বিশ্বব্যাপী মৃত্যু বাড়ছেই। এমন একটি সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, সহসাই প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্তি মিলছে না।

    সোমবার (১৩ এপ্রিল) এক ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাসচিব তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, ‘আমরাও চাই সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় খুলে দেয়া হোক। যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য শুরু হোক।’

    গেব্রেয়েসুস বলেন, ‘কোভিড-১৯ মহামারি বিদায় এখনো অনেক দেরি। কিন্তু আমাদের আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। গেলো দুই মাসে সংক্রমণ ও মৃত্যু হ্রাস পাওয়ায় দেখা যায় এই ভাইরাস এবং ভাইরাসের ভ্যারিয়েন্টগুলো প্রতিরোধ সম্ভব।’

    তিনি বলেন, ‘দ্বিধা, আত্মতুষ্টি এবং গণস্বাস্থ্যে নেয়া পদক্ষেপে অসামঞ্জস্যতার কারণে’ সংক্রমণ ছড়াচ্ছে।

    কোভিডে বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ৭২ লাখ সাড়ে ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৬৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখ সাড়ে ৩৩ হাজারের বেশি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ