ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের নতুন রেকর্ড 

    বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের নতুন রেকর্ড 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। তাই তীব্র গরমে দেশবাসীকে স্বস্তি দিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিদ্যুৎ বিভাগ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার চেষ্টা রয়েছে তাদের। এরই ধারাবাহিকতায় দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে।

    সোমবার রাত ৯টায় সারাদেশে ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ উৎপাদন। এর আগে, ১০ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

    বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

    তিনি বলেন, গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদনও বাড়ছে। বর্তমানে সারাদেশে প্রায় ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ