ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • সোনা জিতে ইতিহাস জাপানি নারী বক্সারের

    সোনা জিতে ইতিহাস জাপানি নারী বক্সারের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাপানের ২০ বছর বয়সী তরুণী সেনা ইরি ইতিহাসই গড়ে বসলেন বটে। নারীদের বক্সিংয়ে ইতিহাসে যে কখনোই অলিম্পিক সোনা পায়নি তার দেশ জাপান। সে অধরা সোনাটাই তিনি জিতলেন টোকিও অলিম্পিকে। গড়লেন ইতিহাসও, ফেদারওয়েট বক্সিংয়ে ৫৪-৫৭ কেজি শ্রেণির ফাইনালে ফিলিপাইনের নেস্থি পেতেসিওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

    কুগিকান এরেনায় আজ মঙ্গলবার খেলার শুরু থেকেই আধিপত্য ছিল সেনার। এরপর বিচারকদের রায়ে ৫-০ ব্যবধানে জিতেছেন তিনি। 

    এমন আধিপত্যের পরও পেতেসিও ম্যাচ শেষে জানালেন, এই ম্যাচেও তার মনে জমেছিল শঙ্কার মেঘ। প্রতিপক্ষ পেতেসিও এমন চোয়ালবদ্ধ প্রতিরোধই গড়ে তুলেছিলেন তার বিপক্ষে। বললেন, ‘ওর কারণে বারবার আমাকে পেছাতে হচ্ছিল। তাই এক সময় মনে হচ্ছিল, হেরে যাচ্ছি হয়তো। তবে শেষ পর্যন্ত জিততে পেরে অনেক খুশি আমি।’ দেশের ইতিহাসের প্রথম নারী বক্সার হিসেবে সোনা। এমন অর্জনের পরেও সেনা ছিলেন বেশ শান্ত। 

    এমন কিছুর দেখা মিলেছে অন্য দিকেও। পেতেসিও থেকে সোনার দূরত্বটা ছিল এক ম্যাচের মাত্র, কিন্তু সেখান থেকে ফিরেছেন রূপা নিয়ে। তাও আবার ম্যাচটা হেরেছেন ৫-০ ব্যবধানে। তাতেও আক্ষেপ নেই পেতেসিওর। বললেন, ‘এই পদকটা আমার একার নয়, আমার দেশের, পরিবারের, বন্ধুরও, যে গেল বছর মৃত্যুবরণ করেছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ