ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তালেবানের ভয়াবহ হামলায় ১০ সেনা-পুলিশ নিহতের দাবি

    তালেবানের ভয়াবহ হামলায় ১০ সেনা-পুলিশ নিহতের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের নানগারহার প্রদেশে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তালেবান।

    সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

    আফগান বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের কান্দাহার, হেরাত ও লস্করগাহে তীব্র লড়াইয়ের পর এবার নানগারহার প্রদেশে হামলার খবর এলো।

    খবরে বলা হয়, তালেবান নানগারহার প্রদেশে হামলা চালিয়ে ১০ সেনা ও পুলিশকে হত্যা করেছে।

    যদিও তালেবানের এ দাবি প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ।

    সরকারের পক্ষ থেকে বলা হয়, এ সংঘর্ষে তালেবানের ১৪ জন নিহত হয়েছে। অপরদিকে সরকারি বাহিনীর মাত্র দুজন প্রাণ হারিয়েছেন।

    দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ