ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন ওয়েড

    বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন ওয়েড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ম্যাথু ওয়েড। ম্যাচ শুরুর মাত্র একদিন আগে আজ সোমবার (২ আগস্ট) নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া।

    অবশ্য সম্ভাব্য অধিনায়কের তালিকায় বেশ কয়েকজনের নাম উঠেছিল। শেষ পর্যন্ত সহ-অধিনায়কের ওপরই ভরসা রাখলো সফরকারীরা।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হাঁটুর চোটে পড়েন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে তিনি এই সিরিজে খেলছেন না। তার বদলি নতুন অধিনায়ক খুঁজতে হলো অজিদের।

    এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ওয়েড। সেবারও অ্যারন ফিঞ্চ চোটে পড়ে ছিটকে যান।

    আগামী মঙ্গলবার (৩ আগস্ট) মাঠে গড়াবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৪, ৬, ৭ ও ৯ আগস্ট বসবে সিরিজের বাকি ম্যাচগুলো। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে আয়োজন হবে ম্যাচগুলো। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ