ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • শাশুড়ির বকা খেয়ে পুত্রবধূর আত্মহত্যা 

    শাশুড়ির বকা খেয়ে পুত্রবধূর আত্মহত্যা 
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার আদমদীঘিতে শাশুড়ি বকাঝকা করায় অভিমানে তাহমিনা খাতুন (২৬) নামের এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

    এ ঘটনায় সোমবার (১২ এপ্রিল) সকালে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তাহমিনা উপজেলার নশরতপুর ইউপির ডুমরিগ্রামের বাসিন্দা ও মালয়েশিয়াপ্রবাসী জালাল উদ্দিনের স্ত্রী।

    পুলিশ ও গ্রামবাসী জানায়, প্রায় চার বছর আগে স্ত্রী তাহমিনা খাতুনকে উপজেলার ডুমরিগ্রামে মায়ের কাছে রেখে মালয়েশিয়ায় চলে যান জালাল উদ্দিন। এরপর থেকে নানা বিষয়ে শাশুড়ির সঙ্গে তাহমিনার ঝগড়া লেগেই থাকত। রোববার বিকেলে তাহমিনা বাজার থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় শাশুড়ি বকাঝকা করেন।

    সন্ধ্যায় অভিমানে তাহমিনা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হন। তাকে উদ্ধার করে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ