ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • অনার্স-মাস্টার্সের ভুয়া সনদ বিক্রিকারী গ্রেফতার

    অনার্স-মাস্টার্সের ভুয়া সনদ বিক্রিকারী গ্রেফতার
    অভিযুক্ত তানভীর হায়দার ভূইয়া ওরফে লিংকন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থ জালিয়াতি ও ভুয়া সনদ বিক্রির দায়ে তানভীর হায়দার ভূইয়া ওরফে লিংকন নামের এক প্রতারককে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। সোমবার (১২ এপ্রিল) তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।

    তিনি বলেন, তানভীর হায়দার দ্য ইউভার্সিটি অব কুমিল্লার বহিষ্কৃত ট্রেজারার। টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের সনদ বাণিজ্য এবং নারী কেলেঙ্কারির দায়ে তাকে বহিষ্কার করা হয়। এর পর রাজধানীর কুড়িলে এডুকেশন কনসালটেন্সি নামে অফিস খুলে ভুয়া সনদ বিক্রি শুরু করছেন দীর্ঘ দিন ধরে।

    তিনি বলেন, তাকে চট্টগ্রামের আদালত পাঁচলাইশ থানার সিআর মামলার (৭২৯/১৫) আদেশে আট মাসের জেল ও ছয় লাখ টাকা জরিমানা করা হয়। যার ওয়ারেন্ট কপি এসেছে থানায়। এছাড়াও সূত্রাপুর থানার সিআর (২১৯/১৫) মামলায়ও তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

    রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কুড়িল এলাকা থেকে তানভীর হায়দার লিংকনকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ