ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • সর্বাত্মক লকডাউনে খাবার হোটেল খোলার সময়সূচি নির্ধারণ

    সর্বাত্মক লকডাউনে খাবার হোটেল খোলার সময়সূচি নির্ধারণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ রোধে দেশে ১৪ এপ্রিল থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ সংক্রান্ত কঠোর বিধিনিষেধের আওতায় হোটেল–রেস্তোরাঁ খোলা থাকবে। তবে খোলা রাখার বিষয়ে নতুন সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে।


    সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪ এপ্রিল থেকে খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে হোটেল ও রেস্তোরাঁয় বসে কেউ খাবার খেতে পারবেন না। শুধু খাবার কিনে নিয়ে যাওয়া যাবে। অনলাইনেও খাবার কেনা যাবে।

    এর আগে ৫ এপ্রিল থেকে সাত দিন কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার।  পরে মন্ত্রিপরিষদ তার মেয়াদ আরও দুই দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে।  জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, খাবারের দোকানে বসে খাওয়া যাবে না, কেবল পার্সেল আকারে খাবার বিক্রি করা যাবে। তবে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

    এদিকে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতি দেয়। সোমবার দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, দুর্যোগ মুহূর্তে এই উপযোগী সিদ্ধান্ত ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি আনবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ