ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • চীনকে হারিয়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন চীন!

    চীনকে হারিয়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন চীন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনকে আবার চীন কীভাবে হারায়! শুনতে আজব লাগলেও এটা হয়েছে টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনের ফাইনালে। অলিম্পিকে এমনিতেই চীনের আধিপত্য থাকে।

    গত তিন অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদকও জিতেছে চীনারা। এবারের আসরেও তারাই রয়েছে শীর্ষে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ব্যাডমিন্টনের ফাইনালে দুই দলই ছিল চীনের।

    শুক্রবার ব্যাডমিন্টনের মিক্সড ডাবল ইভেন্টের ফাইনালে চীনের দুই জুটি ওয়াং ইং লিয়ু ও হুয়াং ডং পিং এবং ঝেং সি ওয়েই ও হুয়াং ইয়া কিয়াং মুখোমুখি হয়েছিল।

    দীর্ঘ ১ ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে তিন সেটে ২১–১৭, ১৭–২১ ও ২১–১৯ পয়েন্টে ঝেং সি ওয়েই ও হুয়াং ইয়া কিয়াং জুটিকে হারিয়ে স্বর্ণ জিতেছে ওয়াং ইং লিয়ু ও হুয়াং ডং পিং জুটি।

    রৌপ্য জিতেছে ঝেং সি ওয়েই ও হুয়াং ইয়া কিয়াং জুটি। ব্রোঞ্জপদক জিতেছে জাপানের ইতুয়া ওয়াতানবে ও আরিসা হিগাসিনো জুটি। তারা হারিয়েছে হংকংয়ের তাং চুন মান ও সে ইং সুয়েত জুটিকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ