ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আবাহনী-ইগলস ভেন্যু পরিবর্তন

    আবাহনী-ইগলস ভেন্যু পরিবর্তন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৪ এপ্রিল অনুষ্ঠিতব্য মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে এএফসি কাপের হোম ম্যাচ বাংলাদেশের পরিবর্তে নেপালে খেলবে আবাহনী। ২১ এপ্রিল ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু।

    শুরুতে লকডাউনের মধ্যেই ম্যাচটি আয়োজনের তাগিদ দিয়ে ছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। তবে ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এএফসি।

     

    আবাহনী কোচ মারিও লেমস বলেন, ঘরের মাঠে হলে সহজে জয় পাওয়া সম্ভব ছিল ইগলসের বিপক্ষে। তবে নেপালেও পূর্ণ পয়েণ্টের জন্য মাঠে নামবে আকাশি-নীলরা।

    তিনি আরও বলেন, ‘দেখুন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে আমাদের আসলে কিছু করার নেই। আমরা খেলতে প্রস্তুত। যেখানেই হোক।

    ২১ এপ্রিল আবাহনী নেপালে গিয়ে ম্যাচ খেলার পরিকল্পনা করলেও শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিভিল অ্যাভিয়েশন। সেক্ষেত্রে আবাহনীকে নেপালে গিয়ে ম্যাচ খেলতে হলে যেতে হবে বিশেষ ব্যবস্থায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ