ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার

    কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অলিম্পিকে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দুই দলের সূচনাটা ছিল দুই রকম। নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল আর্জেন্টিনা, অন্যদিকে রিচার্লিসনের হ্যাটট্রিকে জার্মানিকে উড়িয়ে দেয় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ভিন্ন চিত্র। আইভরি কোস্ট অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ব্রাজিল ড্র করলেও মিশর অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জয় পেয়েছে আলবিসেলেস্তারা। 

    আর এতেই তৈরি হয়েছে টোকিও অলিম্পিক ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা। এই ম্যাচের পর গ্রুপ সি তে অস্ট্রেলিয়ার সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে আছে ফার্নান্দো বাতিস্ততা। পরের ম্যাচের স্পেন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তারা জিতলেও এই গ্রুপে তাদের দ্বিতীয় হয়ে থাকার সম্ভাবনাই বেশি। 

    অন্যদিকে এক জয় ও ড্রয়ে আইভরি কোস্টের সমান পয়েন্ট নিয়েও ডি গ্রুপের শীর্ষের আছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মাঠে নামবে সৌদি আরব অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। এই ম্যাচে তাদের জয় পাওয়ার সম্ভাবনা অনেক। 

    যদি সেলেসাওরা এই ম্যাচে জয় পায়। অন্যদিকে স্পেনকে হারিয়ে দিতে পারে আর্জেন্টিনা। তাহলেই অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়ে যেতে পারে দুই দল। কোপা আমেরিকা ফাইনালের দুই সপ্তাহ না পার হতেই আবারও দেখা যেতে পারে দক্ষিণ আমেরিকান ‘সুপার ক্লাসিকো’র।

    আগামী ২৮ জুলাই বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুপুর দুইটায় সৌদি আরবের মুখোমুখি হবে ব্রাজিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ