ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • আর্জেন্টিনাকে জেতালো মেদিনার গোল

    আর্জেন্টিনাকে জেতালো মেদিনার গোল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অলিম্পিক ফুটবলে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের। অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে হেরে গিয়েছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে আলবিসেলেস্তেরা। ফাকুন্দো মেদিনার গোলে প্রথম ম্যাচে স্পেনকে রুখে দেওয়া মিশর অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছে ফার্নান্দো বাতিস্ততা শিষ্যরা। 

    ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। পুরো ম্যাচে মিশরের ৩ কর্নারের বিপরীতে আর্জেন্টিনা কর্নার পায় ৯টি। বলও নিজেদের পায়ে বেশি রাখে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৫৪ শতাংশ সময় তাদের পায়ে ছিল বল। 

    কর্নার থেকেই গোল আদায় করে নেয় বাতিস্ততা শিষ্যরা। ৫১ মিনিটের সময় একটি কর্নার পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেয়া কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন মেদিনা। 

    এরপর ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি দুই দল। পুরো ম্যাচে মোট ১১টি শট নিয়ে দুইটি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। অন্যদিকে মিশরেরও ৮ শটের দুটি লক্ষ্যে ছিল। ম্যাচে আর্জেন্টিনা ১১টি ও মিশর ১৫টি ফাউল করেছে। 

    এক গোলের এই জয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলবিসেলেস্তেরা। গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার স্পেনের মুখোমুখি হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ