ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • ফ্রান্সে মসজিদের দেয়ালে ইসলামবিদ্বেষী দেয়ালচিত্র

    ফ্রান্সে মসজিদের দেয়ালে ইসলামবিদ্বেষী দেয়ালচিত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি মসজিদের দেয়ালে ইসলামবিদ্বেষী স্লোগানের দেয়ালচিত্র (গ্রাফিতি) আঁকার নিন্দা জানিয়েছে দেশটির সরকার। এই ঘটনাকে ফ্রান্সের ওপর হামলার সঙ্গে তুলনা করা হয়েছে।

    ফরাসি সরকার বলছে, মুসলমানদের ওপর হামলা করা হলে তাতে ফ্রান্সকেই আঘাত করা হয়।

    রোববার (১১ এপ্রিল)  বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এমন খবর দিয়েছে। ফ্রান্সে মুসলিমবিদ্বেষ ও বৈরিতা ক্রমাগত বেড়েই চলছে। কয়েকদিন আগে আরও একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে।

    রেন শহরের মসজিদটির একজন তত্ত্বাবধায়ক রোববার ভোরেই মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের দেয়ালে এই গ্রাফিতি দেখতে পান। এতে ইসলাম ও নবী মুহাম্মদ (সা.) কে নিয়েও অবমাননাকর মন্তব্য লেখা হয়েছে।

    এছাড়া ফের ধর্মযুদ্ধ শুরুর কথা উল্লেখ করে ক্যাথলিসিজমকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় রেন শহরের কৌঁসুলির কার্যালয় থেকে একটি তদন্ত শুরু হয়েছে।

    স্থানীয় মুসলিম কাউন্সিলের সভাপতি মোহাম্মদ জায়দানিও এই ‘নোংরা ভাষার’ নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমরা এই প্রজাতন্ত্রের সন্তান। কিন্তু আমরা আজ ঘৃণা, সহিংসতা ও বর্বরতার কবলে।

    ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেন, ধর্মবিশ্বাসের মৌলিক স্বাধীনতার বিরুদ্ধে এটি বরক্তিকর হামলা। ফ্রান্সের অন্যান্য ধর্মাবলম্বীদের মুসলমানদেরও সমান সুরক্ষা পাওয়ার অধিকার আছে।

    এই ঘটনাকে অসহ্য আগ্রাসন হিসেবে আখ্যায়িত করছে ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। তারা রজমান আসায় এবং মুসলিমবিদ্বেষী কার্যক্রম বেড়ে যাওয়ায় ফরাসি মুসলমানদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ