ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • মেসি পৃথিবীর সেরা ফুটবলার

    মেসি পৃথিবীর সেরা ফুটবলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বপ্নপূরণের আনন্দ কেমন? এই অনুভূতি লিখে আদতে বোঝানো সম্ভব না। পৃথিবীর প্রায় সব ফুটবলপ্রেমিরই আশা লিওলেন মেসিকে একবার কাছ থেকে দেখা। আর যদি তার সঙ্গে খেলা যায়? তাহলে নিশ্চয়ই কথাই নেই। আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন এমন।

    সেটি পূরণ হয়েছে অনেক আগেই। কয়েকদিন আগে ২৮ বছরের আক্ষেপ দূরে ঠেলে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আলবিসেলেস্তরা। আন্তর্জাতিক শিরোপা না জিততে পারার অনেকদিনের অপেক্ষা শেষ হয়েছে মেসির। তাতে অংশ ছিলেন মার্টিনেজও।

    জাতীয় দলকে শিরোপা জেতানোয় তিনি পেয়েছেন বিশেষ সম্মান। মার্টিনেজের শৈশবের ক্লাব ক্লিন্স অ্যাটলেটিকো লিনিয়ার্স শুক্রবার তাকে এই বিশেষ সম্মাননা জানায়। সেখানেই মেসি পৃথিবীর সেরা ফুটবলার হিসেবে দাবি করেন মার্টিনেজ। 

    তিনি বলেন, ‘মেসি পৃথিবীর সেরা ফুটবলার, আর্জেন্টাইন এবং আমাদের একজন। সে পূর্বনির্ধারিত, সর্বোচ্চ পর্যায়ে অনুশীলন করে, সবার জন্য উদাহরণ স্বরূপ। মেসি সব জায়গায় এমন কিছু তৈরি করে যা অন্য খেলোয়াড়রা পারে না। আমাদের তাকে উপভোগ করতে হবে এবং তার কাছ থেকে শিখতে হবে।’

    ইন্টার মিলানের এই তারকা আরও বলেন, ‘২০ বছর বয়সে যখন আমি প্রথম জাতীয় দলে জায়গা পাই তার সঙ্গে। আমি কখনো ওই প্রথম দিনটি ভুলতে পারবো না। সে আমাকে গ্রহণ করল, আমি তাকে অনুশীলন করতে দেখলাম এবং বললাম এটা আমার স্বপ্ন ছিল। যদি কেউ কোনো প্রস্তাব দেয়, সেটি সে পূরণ করে। আমরা সাহায্য করেছি, সে হেরে যাওয়া ফাইনালগুলো নিয়ে ক্ষুধার্ত ছিল। সে অবশেষে এটা পেয়েছে এবং অনেক খুশি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ