ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বুধবার মঙ্গলের আকাশে উড়বে প্রথম হেলিকপ্টার

    বুধবার মঙ্গলের আকাশে উড়বে প্রথম হেলিকপ্টার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেষ ধাপের পরীক্ষায় সব কিছু ঠিকঠাক চলেনি। এই প্রথম অন্য কোনও গ্রহে সভ্যতার হেলিকপ্টার উড়ানোর স্বপ্ন তাই দুই দিনের জন্য থমকে গেল।

    সোমবার (১২ এপ্রিল) এর পরিবর্তে বুধবার (১৩ এপ্রিল) রাত বা বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে লাল গ্রহ মঙ্গলের আকাশে প্রথম হেলিকপ্টার ‘ইনজেন্যুইটি’ উড়ানো হতে পারে- এমনটাই জানাল নাসা।

    মাস দু’য়েক আগে ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে মঙ্গলের বুকে পা ছুঁইয়েছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ল্যান্ডার। তার শরীর থেকে বেরিয়ে পড়েছিল রোভার পারসিভের‌্যান্স। 

    তারপর সপ্তাহখানেক আগে মঙ্গলের বুকে হেলিকপ্টার ইনজেন্যুইটিকেও সফল ভাবে নামাতে পেরেছিল নাসা। দেখে নেওয়া হয়েছিল লাল গ্রহের হাড়জমানো ঠাণ্ডায় ইনজেন্যুইটির যন্ত্রাংশগুলো কার্যকর থাকে কি না। সেই পরীক্ষাতেও উতরে যায় মঙ্গলে পাঠানো সভ্যতার প্রথম হেলিকপ্টার।

    কিন্তু পরীক্ষার শেষ ধাপটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। হেলিকপ্টারের মাথার উপরে থাকা ৪ টি রোটর ব্লেড (পাখা) ঠিক ভাবে প্রয়োজনীয় গতিবেগে একে অন্যের বিপরীত দিকে ঘুরতে পারছে কি না, সেটাই পরখ করে দেখতে চেয়েছিল নাসা। সেই পরীক্ষা মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে।

    নাসা ওই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি চালায় শুক্রবার। ২ জোড়া রোটর ব্লেডের একে অন্যের বিপরীত দিকে ঘোরার কথা ছিল মিনিটে আড়াই হাজার বার। পৃথিবীতে কোনও হেলিকপ্টারের রোটর ব্লেড যে গতিবেগে ঘোরে তার প্রায় ৮ গুণ। এই গতিবেগে রোটর ব্লেডগুলো ঘুরতে না পারলে ৪ পাউন্ড ওজনের হেলিকপ্টার ইনজেন্যুইটির পক্ষে মঙ্গলের আকাশে ওড়া বিপজ্জনক হতে পারে।

    কারণ, মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা। পৃথিবীর বায়ুমণ্ডলের মাত্র ১ শতাংশ। মঙ্গলের বুক থেকে উপরের দিকে হাঁটা সম্ভব হলে ১০০ মিটার উচ্চতাতেই শেষ হয়ে যায় লাল গ্রহের বায়ুমণ্ডল। ফলে, এভারেস্টের ৩ গুণ উচ্চতায় উড়তে গেলে কোনও হেলিকপ্টারের রোটর ব্লেডগুলির যে গতিবেগে ঘোরার প্রয়োজন, মঙ্গলের আকাশে উড়তে গেলে ইনজেন্যুইটির রোটর ব্লেডগুলোরও সেই গতিবেগ দরকার। মঙ্গলে ১ মাসে ৫ বার আকাশে ওড়ার কথা ইনজেন্যুইটির।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ