ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • চাকাভাকে ১৪ রানে ফেরালেন সাকিব

    চাকাভাকে ১৪ রানে ফেরালেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। তাই আজ দিতে সিরিজ নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

    দুই পরিবর্তন নিয়ে শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে একাদশে নেই লিটন দাস। তার জায়গায় অভিষেক ঘটেছে অলরাউন্ডার শামিম পাটওয়ারির।

    মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে দিয়ে পেস আক্রমণে আজ মাঠে নেমেছেন তাসকিন আহমেদ।

    তবে বোলিংয়ে প্রথম সাফল্য এলো স্পিনারের হাত ধরে। প্রথম আঘাত হানলেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ।

    দ্বিতীয় আঘাতটা এলো সাকিব আল হাসানের ঘূর্ণিবলে। তাও আবার জিম্বাবুয়ের সেরা উইকেটটি। আগের ম্যাচে ২২ বলে ৪৩ রান করা রেগিস চাকাভাকে ১৪ রানে ফেরালেন সাকিব।

    পাওয়ার প্লের শেষ ওভারটি করেন সাকিব। তার ওপর চড়াও হতে গিয়ে চাকাভ ফেরেন ক্যাচ দিয়ে।

    অফ স্টাম্পের বেশ বাইরের বল টেনে খেলার চেষ্টায় টাইমিং করতে পারেননি চাকাভা। মিড অফে দাঁড়ানো শরিফুল ইসলাম বলটি তালুবন্দী করেন।

    ৯ বল খেলে এক ছক্কায় ১৪ রানে সমাপ্তি ঘটল চাকাভার ইনিংসের।

    অবশ্য শূন্য রানে ফিরতে পারতেন চাকাভা। তাসকিন আহমেদের বলে ঠিক মতো পুল করতে পারেননি চাকাভা। শর্ট ফাইন লেগ থেকে শরিফুল ইসলাম ও ডিপ স্কয়ার লেগ থেকে মেহেদি হাসান ক্যাচের জন্য ছুটে আসেন। কেউ ক্যাচ নিতে পারেননি।

    সাকিবের আগে তাদিওয়ানাশে মারুমানিকে বোল্ড করে দেন মেহেদী।

    অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল পিছিয়ে গিয়ে খেলার চেষ্টায় পারেননি মারুমানি। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে। ৫ বলে ৩ রান করেন তিনি।

    এর আগে অবশ্য ওয়েসলি মাধেভেরের হাতে প্রথম দুই বলে ছক্কা ও চার হজম করেন মিরাজ।

    খেলার এই পর্যায়ে ৮.৪ ওভারে জিম্বাবুয়ের স্কোর ২ উইকেটে ৬৯। ক্রিজে ওয়েসলি মাধেভেরের সঙ্গী ডিয়ন মায়ার্স।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ