ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে চালকসহ নিহত ২

    নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে চালকসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শরিফবাড়ি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন মাইক্রোবাসের চালক মাহবুব হাওলাদার (২৮) ও ইমরুল কবির (২০)। মাইক্রোবাসে থাকা যাত্রী আকলিমা বলেন, মহাসড়কে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। আমি পেছনে ছিলাম।


    তিনি আরও বলেন, গ্লাস খোলা থাকায় বের হতে পেরেছি। চালকের পাশে বসা ছিল ইমরুল। তার মাও পেছনে ছিলেন। তারা বের হতে পারেননি। তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
         
    জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিরিন বকুল নিপা বলেন, সড়ক দুর্ঘটনার রোগীদের হাসপাতালে নিয়ে আসের আগে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসা শুরুর আগে একজন মারা গেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ