ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আসছে ভারি বৃষ্টি 

    আসছে ভারি বৃষ্টি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৮ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ ও সংলগ্ন উজানের অংশে (ভারতে) ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে দেশে আকস্মিক বন্যার সৃষ্টি হবে কি না, তা এখনই জানানো হয়নি।

    রোববার (১১ এপ্রিল) বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জলবায়ু পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিল মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৬০ থেকে ২৩০ মিলিমিটার।

    ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে কমতে পারে এবং আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ