ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • পটুয়াখালীতে স্বাস্থ্যকর্মীকে মারধর: ইউপি সদস্য গ্রেফতার

    পটুয়াখালীতে স্বাস্থ্যকর্মীকে মারধর: ইউপি সদস্য গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে রুমান মিয়া (৩১) নামের স্বাস্থ্যকর্মীকে মারধরের ঘটনায় হেলাল উদ্দিন (৫৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

    হামলার শিকার দক্ষিণ তুলাতুলী কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রুমান মিয়া বলেন, তাদের বাড়ির সামনের কাঁচা রাস্তা দিয়ে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনের বরাত দিয়ে গাড়িতে ঘরের নির্মাণসামগ্রী নেওয়া হচ্ছিল। 


    রুমান মিয়া বলেন, এতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয় বলে নির্মাণসামগ্রী পরিবহনে তিনি বাধা দেন। এই তুচ্ছ ঘটনার জের ধরে গত রোববার রাত ৮টায় কাটাখালী বাজারে গেলে ইউপি সদস্য হেলালের উপস্থিতিতে তার ভাই টিপু সুলতানসহ কয়েকজন লোক রুমানের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি।

    এ ঘটনায় রাঙ্গাবালী থানায় রুমানের বাবা লোটাস মুন্সি বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় বড়বাইশদিয়া ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

    রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, রুমানের বাবা লোটাস মুন্সি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় বড়বাইশদিয়া ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ