ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • নেটদুনিয়ায় প্রশংসা

    ব্রাজিলিয়ান নার্সের উদ্ভাবিত সেই ‘উষ্ণতার হাত’

     ব্রাজিলিয়ান নার্সের উদ্ভাবিত সেই ‘উষ্ণতার হাত’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারী করোনাভাইরাসে আক্রান্ত আইসোলেশনে থাকা রোগীদের সহযোগিতায় নতুন উদ্ভাবনের জন্য আলোচনায় চলে এসেছেন ব্রাজিলের এক নার্স। সাধারণত আইসোলেশনে থাকা রোগীদের সংস্পর্শে স্বজনরা আসতে পারেন না। কাছের মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অনেকে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। এতে তাদের সেরে উঠতেও সময় বেশি লাগে। সিমেই আরাউজু কুনহা ব্রাজিলের সাও কার্লোস শহরের সেই নার্স কৃত্রিম হাত বানিয়েছেন। যা ব্যবহার করলে রোগীর মনে হবে, তিনি প্রিয়জনের ছোঁয়ার সঙ্গেই আছেন।

    স্থানীয় সংবাদমাধ্যমকে সিমেই আরাউজু কুনহা বলেন, রোগীর যত্ন নিতে শুধু পেশাদার হওয়াটাই যথেষ্ট নয়। আপনাকে সমানুভূতিশীলও হতে হবে। রোগীর যত্ন, মানবিকভাবে পাশে থাকার অংশ হিসেবে আমরা এটা করেছি। যাতে রোগীর মনে হয়, কঠিন এই সময়ে কেউ একজন পরম যত্নে তার হাতটি ধরে আছে।  

    দু'টি ডিসপোজাল েগ্লভসকে একত্রে বেঁধে তার মধ্যে গরম পানি ভরে দিয়েছেন ওই নার্স। এর নামও দিয়েছেন দারুণ- 'ঞযব যধহফ ড়ভ এড়ফ'। ঈশ্বরের সেই হাত জড়িয়ে দেওয়া হয়েছে রোগীর আঙুলের ফাঁকে। তাতেই রোগীরা টের পাচ্ছেন নরম, উষ্ণ হাতের ছোঁয়া। এতে হয়তো রোগীর মানসিক শক্তি কিছুটা হলেও বাড়ছে। তিনি হয়তো মনে করছেন, কেউ তাকে ধরে বসে আছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ