ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

    সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় সৎ মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগে পিতা ইউসুফ ফকিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার রাতে ওই কিশোরী মেয়ের মা বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই ইউসুফ ফকিরকে আমতলী এলাকা থেকে গ্রেফতার করেছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে ওই কিশোরী মেয়ের মা দ্বিতীয় স্বামী হিসেবে ইউসুফ ফকিরকে বিয়ে করে কক্সবাজারে বসবাস করতেন। করোনা মহামারীর মধ্যে লকডাউনে স্বামীর বাড়ি কুয়াকাটার মেলাপাড়ায় অবস্থান করছিল। ১৩ জুলাই ওই কিশোরী তার নানা বাড়ি আমতলী থেকে কুয়াকাটার মেলাপাড়া এলাকায় মায়ের বাড়িতে বেড়াতে আসে।

    এসময় ইউসুফ ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাবার কথা বলে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার বেশ কয়েকদিন পর ওই কিশোরীর মাকে জানায়।

    মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, অভিযুক্ত ইউসুফ ফকিরকে আমতলী পুলিশের সহয়তায় গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ