ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • অলিম্পিকে খেলোয়াড়দের জন্য 'অ্যান্টি সেক্স বেড'!

    অলিম্পিকে খেলোয়াড়দের জন্য 'অ্যান্টি সেক্স বেড'!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অলিম্পিকের আসর মানেই যৌনতার ছড়াছড়ি। প্রতি আসরেই অলিম্পিক ভিলেজে ফ্রিতে কনডম বিলি করা হয়। এবারও সেটা করা হয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে এবারের অলিম্পিক যেন সব দিক থেকেই আলাদা। দর্শক নেই। একাধিক বড় খেলোয়াড় নাম সরিয়ে নিচ্ছেন করোনার ভয়ে। এমন অবস্থায় আরও একটু আলাদা হল এবারের টোকিও অলিম্পিক। অ্যাথলেটদের যৌন সম্পর্ক স্থাপন আটকাতে স্থাপন করা হয়েছে 'অ্যান্টি সেক্স বেড'!

    অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য যে খাটের ব্যবস্থা করা হয়েছে, তার নামই দেওয়া হয়েছে, 'অ্যান্টি সেক্স বেড'। এমন অদ্ভুত নামের পেছনের কারণটাও বেশ মজার। খাটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে, একজনের বেশি মানুষ খাটে উঠলে তা ভেঙে যাবে! কার্ডবোর্ড দিয়ে বানানো এই খাটগুলো তৈরির উপকরণ আবারও অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। কোনো অ্যাথলেট যাতে সবার অগোচরে বাইরের কারও সঙ্গে যৌন সম্পর্কে মিলিত হতে না পারে- সে জন্যই এই ব্যবস্থা।

    অলিম্পিকের রীতি অনুযায়ী গেমস ভিলেজে ঢোকার সময় কনডম দেওয়া হয়। তবে এবার খেলোয়াড়দের বলা হচ্ছে কনডমগুলো ব্যবহার না করে স্মারক হিসেবে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। করোনার পাশাপাশি এইচআইভি মোকাবেলায় সতর্কতা বৃদ্ধি করার কথাও বলা হচ্ছে। করোনার জন্য একাধিক বিধিনিষেধের মধ্যে এবারের অলিম্পিকে নতুন সংযোজন এই 'অ্যান্টি সেক্স বেড'। কারণ বাইরের মানুষদের সঙ্গে মেলামেশা বন্ধ থাকলেও গেম ভিলেজে হানা দিয়েছে করোনাভাইরাস।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ