ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • ১১ রানের ব্যবধানে সাজঘরে তামিম-লিটন-মিঠুন

    ১১ রানের ব্যবধানে সাজঘরে তামিম-লিটন-মিঠুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জিতলেই এক ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ নিশ্চিত। হারলে সিরিজে ফিরবে স্বাগতিক জিম্বাবুয়ে। 

    এমন সহজ সমীকরণের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনীতে ৩৯ রান করা বাংলাদেশ। এরপর মাত্র ১১ রানের ব্যবধানে হারায় দুই ওপেনার তামিম ইকবাল-লিটন কুমার দাস ও চারে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ মিঠুনের উইকেট। 

    সিকান্দার রাজার দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ৯.৩ ওভারে দলীয় ৩৯ রানে ফেরেন অধিনায়ক তামিম। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়া তামিম এদিন ফেরেন ৩৪ বলে মাত্র ২০ রানে।

    তামিম আউট হওয়ার মাত্র ৭ রানের ব্যবধানে ফেরেন লিটন দাস। আগের ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচ জয়ে অবদান রাখা লিটন এদিন ফেরেন ৩৩ বলে ২১ রান করে।  

    তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৯ রান করা মিঠুন, রোববার লুক জঙ্গুয়ার গতির বলে মাধেভেরের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ২ রানে সাজঘরে ফেরেন। তার বিদায়ের মধ্য দিয়ে দলীয় ৫০ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ দল। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ