ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পটুয়াখালীতে দুস্থ-অসহায়দের মাঝে সুলতান আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

    পটুয়াখালীতে দুস্থ-অসহায়দের মাঝে সুলতান আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালীতে দুঃস্থ, অসহায় ও খেটে খাওয়া ২০০ পরিবারের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।

    রবিবার (১৮ জুলাই) বেলা ১১টার সময় লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন তার বাসভবনের সামনে স্বাস্থ্যবিধি মেনে দুইশতাধিক দুঃস্থ, অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

    এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জালাল মৃধা, মোঃ জালাল মৃধা, যুবলীগ নেতা মোঃ অসীম মৃধা সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল এবং আধা কেজি সোয়াবিন তেল।

    এ সময় এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গরীব, অসহায় এবং দুঃস্থদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এ খাদ্য সহায়তা প্রদান করেছি। এছাড়া দেশে করোনা মহামারি শুরু থেকে বিভিন্ন সুরক্ষা সামগ্রী সহ নগদ অর্থ এবং খাদ্য সহায়তা নিজ উদ্যোগে প্রদান করে আসছি। সমাজের বিত্তবানরা যদি অসহায়দের পাশে এগিয়ে আসে তাহলে কিছুটা হলেও গরীদের দুঃখ কষ্ট লাগব হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ