ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • তোপের মুখে ভারতীয় ক্রিকেটার

    তোপের মুখে ভারতীয় ক্রিকেটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত শুক্রবার বান্ধবী আঞ্জুম খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শিবম দুবে। বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিপাকে পড়েছেন এই তারকা খেলোয়াড়। সমর্থকদের এক অংশ দাবি তুলেছে, দুবেকে যেন কোনদিনও ভারতীয় দলে না নেওয়ার হয়।

    দুবের বিরুদ্ধে অভিযোগ, মুসলিম বান্ধবীর সঙ্গে বিয়ে করে তিনি ধর্মীয় রীতি ভঙ্গ করেছেন। এজন্য অনেকেই তাকে ভারতীয় দলে আর না নেওয়ারও দাবি তোলেন। তাদের যুক্তি, ‘যে নিজের ধর্মের হতে পারে না, সে নিজের দেশের কী হবে।’


    সমর্থকদের কটু কথায় জবাব দিয়ে দুবে লিখেছেন, ‘আমি ভালোবাসার উদ্দেশে ভালোবেসেছি। যা ভালোবাসার থেকেও বেশি কিছু ছিল। আর এখন আমাদের চিরকাল শুরু হচ্ছে।’


    ভারতের হয়ে ১টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলছেন দুবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। বান্ধবী আঞ্জুম খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হতে মুসলিম রীতি এবং মারাঠি বিয়ের রীতিনীতি পালন করেন দুবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ