ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় সওজ’র ১৮টি বেইলি সেতু ঝুঁকিপূণ !

    মঠবাড়িয়ায় সওজ’র ১৮টি বেইলি সেতু ঝুঁকিপূণ !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সওজ'র ২টি সড়কের ১৮টি জারাজীর্ণ বেইলি সেতুর অধিকাংশ জোড়াতালি দিয়ে যান চলাচল করছে। মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন দূরপাল্লার বাস, ট্রাকসহ কয়েকশ ক্ষুদ্র ও ভারী যানবাহন চলাচল করে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংঙ্কা রয়েছে। 

    পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সওজ'র মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে ১২টি এবং এলজিইডি'র মঠবাড়িয়া-সাপলেজা সড়কে ৬টি বেইলি সেতু রয়েছে। এসব বেইলি সেতু আশি ও নব্বইয়ের দশকের শুরুতে স্থাপণ করা। 

    মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো হলো ঝাউতলা বাজার সেতু, দেবীপুর মাদ্রাসা সংলগ্ন সেতু, সাফা বাজার সেতু, তুষখালী সেতু, মাঝেরপুল সেতু, বহেরাতলা সেতু, মঠবাড়িয়া বাজার সেতু, থানাপাড়া সেতু, দফাদার বাড়ি সেতু, মোল্লারহাট সেতু, দক্ষিণ গুলিসাখালী সেতু ও সিএনবি সেতু। 

    মঠবাড়িয়া-সাপলেজা সড়কের থানা সংলগ্ন কাচারিবাড়ি সেতু, মোল্লাবাড়ি সেতু, ভাড়ানীখাল সেতু, সাপলেজা গুচ্ছগ্রাম সেতু, চরকগাছিয়া সেতু ও দক্ষিণ চরখগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতু। সরেজমিনে দেখা গেছে, এই ১৮ টি সেতুরই পাটাতনের প্লেট ভেঙে ও ছিদ্র হয়ে গেছে। 

    এর মধ্যে মোল্লারহাট বাজার, বহেরাতলা, কাঁচা বাজার, কাচারিবাড়ি, গুচ্ছগ্রাম দক্ষিণ চরকগাছিয়া সেতুসহ বেশ কয়েকটি সেতু দিয়ে চলাচল অনুপোযোগি হয়ে পরেছে। ট্রাক চালক আকরাম হোসেন বলেন, মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সকল বেইলি সেতুই জরাজীর্ণ। এ পথে ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। যে কোনো সময় সেতু ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। সেতুগুলোর স্থানে জর”রি ভিত্তিতে গার্ডার সেতু নির্মাণ করা প্রয়োজন। 

    মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম জানান, ঝূঁকিপূর্ণ সেতুগুলো পরিদর্শন করে প্রস্তাবনা সড়ক ও জনপথ বিভাগে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সেতুগুলো নির্মাণের উদ্যোগ নেয়া হবে। 

    উল্লেখ্য- সওজের সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৮ মার্চ বরিশালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি সভা হয়। সভায় সিদ্ধান্ত হয় একটি প্রকল্পের মাধ্যমে বেইলি সেতুগুলো সরিয়ে সেখানে গার্ডার সেতু নির্মাণ করা হবে। তবে প্রকল্পটি এখানো আলোর মুখ দেখেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ