ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বরিশালে তীব্র বিদ্যুৎ সংকট
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ

    আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কম রাজস্ব আহরণ ও ব্যাংকিং খাতের সংস্কারের কারণে অনিশ্চয়তা দেখা গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি প্রাপ্তিতে। যার পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। তবে, এই ঝণ পেতে আইএমএফ এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। অতিরিক্ত শর্তসহ একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

    শনিবার (১৮ এপ্রিল) সংস্থাটির প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের চলমান বসন্তকালীন বৈঠকে ঋণের বিষয়ে আলোচনা হবে। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। বৈঠক শেষে এই বিষয়ে কথা বলবেন অর্থমন্ত্রী।

    সংস্থাটি জানায়, চলমান ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় চলতি অর্থবছরের জুনের মধ্যে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাওয়ার আশা করছে বাংলাদেশ, যা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

    আইএমএফ বলছে, কাঙ্ক্ষিত সহযোগিতা পেতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। ওয়াশিংটনে চলমান বসন্তকালীন বৈঠকে বাংলাদেশকে এমন বার্তা দিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ। যদিও অর্থমন্ত্রীর দাবি, আগামীদিনে বাংলাদেশে অর্থায়নের ক্ষেত্রে ইতিবাচক অবস্থানে দাতাসংস্থাগুলো।

    বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভার চতুর্থ দিনের সংবাদ সম্মেলনে বৃহস্পতিার (১৬ এপ্রিল) আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সংস্কার কার্যক্রম কতটা এগিয়ে নিচ্ছে, সেদিকেই নজর রাখছে আইএমএফ। এর ওপরই নির্ভর করবে আগামী দিনের অর্থছাড়।

    এছাড়া, সম্প্রতি সংসদে পাস হওয়া ব্যাংক রেজল্যুশন বিলে সরকার ১৮ক ধারা যুক্ত করে রেজল্যুশনের জন্য তালিকাভুক্ত করা ব্যাংকগুলোতে পুরনো মালিকদের ফিরে আসার সুযোগ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ।

    সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীদের ক্ষতিপূরণ দিতে বাজেটের অর্থ ব্যবহারের সরকারি পরিকল্পনারও সমালোচনা করেছে সংস্থাটি। তাদের মতে, আমানতকারীদের পাওনা মেটাতে বাজেট থেকে অর্থ খরচ না করে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে দেওয়া উচিত।

    তবে, বর্তমান কর্মসূচি নিয়ে আইএমএফের কঠোর অবস্থানের কারণে ওয়াশিংটনে অবস্থানরত বাংলাদেশ প্রতিনিধিদল তুলনামূলক সহজ শর্তে অতিরিক্ত অর্থায়নের সম্ভাবনা নিয়েও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করছে।

    গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় ২০২৩ সালে আইএমএফ এর সঙ্গে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সই করে বাংলাদেশ। অন্তবর্তীকালীন সরকারের সময় ঋণের পরিমাণ আরও ৮০০ মিলিয়ন ডলার বাড়ানো হয়।  ফলে ঋণ কর্মসূচির মোট আকার দাঁড়ায় ৫.৫ বিলিয়ন ডলার। এর মধ্য থেকে বাংলাদেশকে মোট ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ঋণের অর্থ ছাড় করেছে আইএমএফ।

    গত ডিসেম্বরে আরেকটি কিস্তি পাওয়ার কথা থাকলেও নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা না করে ঋণের অর্থ ছাড় করার ব্যাপারে আপত্তি জানিয়ে তা আটকে রাখে সংস্থাটি। ডিসেম্বরের বকেয়া কিস্তির সঙ্গে আগামী জুনের একটি কিস্তি মিলিয়ে জুন মাসেই ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাওয়ার আশা করেছিল বাংলাদেশ।

    ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, তিনি সাম্প্রতিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

    তবে এদিন বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক শেষে  অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে অর্থায়নে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে দাতাসংস্থাগুলো।
     
    অর্থমন্ত্রী দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গেও বৈঠক করেন। যেখানে আলোচনা হয় দুই দেশের বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি প্রসঙ্গে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ